[ করোনাভাইরাস ]
১৩৪ দিন পর খুলনায় করোনায় একজনের মৃত্যু
করোনাভাইরাস: প্রতীকী ছবি
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৪ দিন পর একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, মৃত নারী মঞ্জনার বয়স ৬৮ বছর। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়।
তিনি আরো জানান, ১৩৪ দিন পর করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে খুলনায়। এর আগে সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি করোনা পজিটিভ একজন রোগী মারা যায়। হাসপাতালে এখন ৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে একজন রেড জোনে, একজন আইসিইউতে এবং একজন ইয়েলো জোনে রয়েছে।
এদিকে, খুলনায় গত ২৪ ঘণ্টায় খুলনায় ৭২ জনের নমুনা সংগ্রহ নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!