ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, শনাক্ত ১৯০২

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২১:২৫, ৩ জুলাই ২০২২
২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, শনাক্ত ১৯০২
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৬২ জনে। একই সময় নতুন করে ১ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯।

রোববার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ আট হাজার ২৯৭ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ১১৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৪৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৩ লাখ ৮০ হাজার ৯৭৭টি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!