ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুশূন্য দিনে কমল শনাক্ত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৫৬, ২৪ জুন ২০২২
করোনায় মৃত্যুশূন্য দিনে কমল শনাক্ত
ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ হাজার ৬৮৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি। এতে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩৫ জনই থাকল।

আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনে। শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮৩৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!