ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

দেশে করোনা শনাক্ত ৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ১১ মে ২০২২
দেশে করোনা শনাক্ত ৩৩
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৮৮ জনে। আর কেউ মারা না যাওয়ায় মোট সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।

ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৩১২ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ২১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ১৮২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!