ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

রাজশাহী মেডিকেলে চারজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ২৯ মার্চ ২০২২
রাজশাহী মেডিকেলে চারজনের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে নওগাঁ ও রাজশাহী জেলার দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার একজন মারা গেছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী। এছাড়া এ সময় নতুন কোনো রোগীও ভর্তি হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১০ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ১৩। বর্তমানে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন সাতজন। করোনা নেগেটিভ হয়ে আরো দুজন ভর্তি রয়েছেন।

এখনো হাসপাতালে ভর্তি রাজশাহী জেলার তিনজন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের তিনজন, পাবনার একজন ও জয়পুরহাটের একজন রোগী ভর্তি রয়েছেন।

এর আগে, সোমবার রামেক ল্যাবে রাজশাহীর ৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে দুজজনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!