ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

মৃত্যু শূন্য, শনাক্ত নেমেছে শ’ এর নিচে

করোনাভাইরাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৫, ২৪ মার্চ ২০২২
মৃত্যু শূন্য, শনাক্ত নেমেছে শ’ এর নিচে
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯২ জন। 

এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৬ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭১৫ জনে।

এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১১১৪ জন। করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জনে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!