ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লাখের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ১৫ এপ্রিল ২০২১
দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লাখের বেশি মানুষ
ফাইল ছবি

দেশজুড়ে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরুর পর এ পর্যন্ত টিকা নিয়েছেন নয় লাখ ৩০ হাজার ১৫১ জন।

বৃহস্পতিবার একদিনেই টিকা নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১০ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ঢাকা মহানগরের ৪৭টি টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার ২৯ হাজার ৩২৪ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এদিন প্রথম ডোজ নিয়েছেন ২১৭২ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৬৩ হাজার ৪১ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এদিন ঢাকা বিভাগে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩৮১৯ জন। এছাড়া ময়মনসিংহে ৯ হাজার ৬৯৬ জন, চট্টগ্রামে ৩৮ হাজার ৬১৪ জন, রাজশাহীতে ২২ হাজার ৯১ জন,রংপুরে ১৭ হাজার ১৮৩ জন, খুলনায় ২৪ হাজার ৩৫৭ জন, বরিশালে ৮ হাজার ১৭৩ জন এবং সিলেট বিভাগে ১৩ হাজার ৮২১ জন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!