ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

ভারতে ২৪ ঘণ্টায় হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ৬৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ২৬ আগস্ট ২০২০
ভারতে ২৪ ঘণ্টায় হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ৬৭ হাজার
ছবি: সংগৃহীত

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৬৭ হাজার ১৫১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৫ জন। একইদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৪৯ জন।

এদিকে, ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশ। গত ২৪ ঘন্টায় এসব রাজ্যে সংক্রমণ সবচেয়ে বেশি। এমনকি মৃত্যুর দিক দিয়ে এসব রাজ্য এগিয়ে।

তবে গত কয়েকদিনে ইতিবাচক দিক হলো দেশটিতে করোনায় সুস্থতার হার বেড়েছে এবং মৃত্যুহারও কমেছে। গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৫৫০ জন করোনা রোগী সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে এখন করোনা জয়ীর সংখ্যা ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৮ জন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!