ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ সাতরং ]

নাড়িভুঁড়ি উল্টে আসতে পারে এসব ফুলের গন্ধে!

বিশ্বের সবচেয়ে দুর্গন্ধময় ফুল
সাতরঙ ডেস্ক
প্রকাশিত: ১৩:২০, ১৩ সেপ্টেম্বর ২০২০
নাড়িভুঁড়ি উল্টে আসতে পারে এসব ফুলের গন্ধে!
ছবি: দুর্গন্ধময় ফুল টাইটান অরাম

হাজার হাজার বছর ধরে ফুল মানুষকে মুগ্ধ করে এসেছে। ফুলের বিভিন্ন রং, সৌন্দর্য, গন্ধ মানুষকে করেছে আকৃষ্ট। ফুলের কথা উঠলেই একটা মিষ্টি সুগন্ধ ভেসে আসে আমাদের মনের মধ্যে, তাই না? তার মানে এই নয় যে সব ফুলেই সুগন্ধ থাকবে।

আরো পড়ুন: সাতলা বিলের শাপলা বেচেই চলে তাদের সংসার

পৃথিবীতে এমন কিছু ফুল রয়েছে, যার গন্ধ অতি জঘন্য। এসব ফুলের সৌন্দর্য দেখে কাছে গেলে নিজ থেকেই আপনি হাত দিয়ে নাক চেপে ধরতে বাধ্য হবেন। কারণ এসব ফুলের গন্ধে নাড়িভুঁড়ি উল্টে আসতে পারে আপনার। চলুন তবে জেনে নেয়া যাক বিশ্বের সবচেয়ে দুর্গন্ধযুক্ত এমনই কয়েকটি ফুল সম্পর্কে- 

টাইটান অরাম

টাইটান অরামবিশ্বের সবচেয়ে দুর্গন্ধময় ফুল হলো টাইটান অরাম। এই ফুলটি ‘লাশ ফুল’ নামেই সবচেয়ে বেশি পরিচিত। বিশ্বের অন্যতম বৃহৎ এই ফুলটি একক কোনো ফুল নয়। এটি আসলে একটি পুষ্পবিন্যাস, যাতে থাকে শত শত, এমনকি হাজার হাজার ছোট ছোট ফুল। চওড়ায় এই ফুল সাধারণত ১০ ফুট পর্যন্ত হয়ে থাকে। ফুলের রং হয় কালচে লাল মাংসের মতো।

আরো পড়ুন: ৫০০ বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি

মধ্য সুমাত্রা ও ইন্দোনেশিয়ার কিছু স্থানে জন্মানো এই ফুল থেকে মৃত পচনশীল মানবদেহের তীব্র গন্ধ বের হয়। ফুলের কাছে আসলে আপনার মনে হবে আপনি কোনো পঁচা গলা লাশের পাশে দাঁড়িয়ে আছে। এজন্যই এটি ‘লাশ ফুল’নামে পরিচিত। প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত এই ফুলের তীব্র পঁচা গন্ধ আশেপাশের এলাকার ছড়িয়ে থাকে। তবে ভালো খবর হলো, এই ফুলটি চার থেকে পাঁচ বছর পর মাত্র একবার ফোটে এবং ফোটার পর ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত তাজা থাকে!

ড্রাকুনকুলুস ভাল্গারিস

ড্রাকুনকুলুস ভাল্গারিস‘ড্রাগন অরাম’ ও ‘ভুডু লিলি’নামে পরিচিত এই ফুলটি এর চেহারা ও গন্ধের জন্য বিখ্যাত। বলকান ও তুরস্কের কিছু অঞ্চলে জন্মায় এই ফুলের গাছ। আকর্ষণীয় গোলাপি রঙের পাপড়িযুক্ত এই ফুলে রয়েছে বেগুনি রঙের একটি মঞ্জুরি।এই ফুল সাধারণত এর তীব্র মৃত পঁচা লাশের গন্ধের জন্য পরিচিত। পঁচা এই দুর্গন্ধের জন্য প্রচুর মাছি সবসময় এই ফুলের চারপাশে ঘোরাঘুরি করে, যার মাধ্যমে এই ফুলের পরাগায়ন ঘটে।

অরাম ডিসকর্ডিস

অরাম ডিসকর্ডিসসুন্দর ভেলভেটের কচু ফুলের মতো দেখতে এই ফুলগুলো সাধারণত সাইপ্রাস, গ্রীস, মধ্যপ্রাচ্য প্রভৃতি স্থানে বেশি দেখতে পাওয়া যায়। এই গাছের পাতার রং হয় গাঢ় সবুজ। দেখতে আকর্ষণীয় এই ফুল ফুটলে তা থেকে তীব্র দুর্গন্ধ বের হয়। গোবর ও পঁচা মৃতদেহের গন্ধ একত্রে মেশালে যে গন্ধটি হয়, ঠিক তেমন গন্ধ বের হয় এই ফুল থেকে। ফুলের গাছটি গ্রীষ্মকালে সাধারণত সুপ্ত অবস্থায় থাকে এবং বসন্তকালে তাতে ফুল ধরে। রৌদ্রোজ্জ্বল ও হালকা ছায়াযুক্ত স্থানে এই গাছ ভালো জন্মে।  বিখ্যাত গ্রীক উদ্ভিদবিদ পেডানিয়াস ডায়োসকরিডেসের নাম অনুসারে এই ফুলের নামকরণ করা হয়েছে।

ওয়েস্টার্ন স্কাঙ্ক ক্যাবেজ

ওয়েস্টার্ন স্কাঙ্ক ক্যাবেজওয়েস্টার্ন স্কাঙ্ক ক্যাবেজের বৈজ্ঞানিক নাম লাইসিচিটন অ্যামেরিকানাস। আমেরিকার স্থানীয় এই উদ্ভিদটি সাধারণত স্যাঁতসেঁতে, ভেজা জলাভূমি ও কাঠযুক্ত স্থানে জন্মায়। জলাভূমির লন্ঠন’ নামেও পরিচিত এই ফুল গাছটির রয়েছে বড় সবুজ পাতা। ফুলের রং হয় সাধারণত হলুদ। এই ফুল ফুটলে এর থেকে তীব্র একধরনের দুর্গন্ধ বের হয়। ফুলের আশেপাশের এলাকাও এই বাজে গন্ধে ভরে যায়। এমনকি শুকিয়ে যাওয়া ফুল থেকেও এই বাজে গন্ধ নির্গত হয়। এই ফুলের গন্ধ আমেরিকার কাঠবেড়ালি জাতীয় প্রাণী ‘স্কাঙ্ক’ এর শরীর থেকে নির্গত দুর্গন্ধময় পদার্থের মতো বলে একে ‘স্কাঙ্ক ক্যাবেজ’  নাম দেয়া হয়েছে।

হাইডনোরা আফ্রিকানা

হাইডনোরা আফ্রিকানাপরজীবী এই উদ্ভিদটিকে দক্ষিণ আফ্রিকার অনুর্বর শুকনো মরুভূমিতে দেখতে পাওয়া যায়। এই উদ্ভিদের দেহে কোনো ক্লোরোফিল না থাকায় এটি সাধারণত মাটির নিচে জন্মায়। শুধুমাত্র ফুলটি ফোটার পর মাটির উপরে উঠে আসে। ফুল ফুটলে ফুলের পাপড়ির স্পঞ্জের মতো উপরিভাগ থেকে তীব্র গোবরের গন্ধ বের হয়। এমন গন্ধের পেছনে অবশ্য একটি কারণ রয়েছে। 

আরো পড়ুন: জ্বলছে ‘পৃথিবীর ফুসফুস’, ধুকছে বন্যপ্রাণীরা

এই গাছের পরাগায়নের প্রধান মাধ্যম হলো গুবরেপোকা। এই গাছের তীব্র গোবরের গন্ধ গুবরেপোকাকে আকৃষ্ট করে। ফলে গুবরে পোকা ও অন্যান্য বিভিন্ন পোকা এই ফুলে এসে বসে। এভাবে এই ফুলের পরাগায়ন হয়। প্রথমে এটিকে বিজ্ঞানীরা একটি ফাংগাস ভেবে ভুল করেছিলেন। পরে জানা যায় এটি আসলে একটি ফুলযুক্ত উদ্ভিদ।

স্টাপেলিয়া জাইগানটিয়া

স্টাপেলিয়া জাইগানটিয়াসুন্দর তারা আকৃতির এই ফুলটি হয়তো আপনাকে এর কাছে আকৃষ্ট করবে। তবে এই ফুলের কাছাকাছি গেলেই এর দুর্গন্ধে আপনি পালিয়ে আসতে বাধ্য হবেন। ‘ব্যাঙের গাছ’ নামেও পরিচিত এই ফুলটি দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি স্থানীয় ফুল। এটি মূলত এক ধরনের ক্যাকটাস। এই ফুল ফুটলে তা থেকে পচনধরা মাংসের গন্ধ বের হয়। ফুল ফুটলে এর পাঁচটি পাপড়ির জন্য একে তারার মতো দেখায়। 

এই ফুলের ব্যাস প্রায় ৩৫ সেন্টিমিটার হয়ে থাকে। ফুলের রং সাধারণত হলুদ কিংবা লালচে হয়। ফুল ফুটলে এর রং ও গন্ধ মাছিদের আকৃষ্ট করে। এরাই এই ফুলের পরাগায়ন ঘটায়। দেখতে সুন্দর বলে বাজে গন্ধ সত্ত্বেও অনেকে এটি বাসাবাড়িতে লাগিয়ে থাকেন। তবে এটি সাধারণত খোলামেলা জায়গায় লাগানো হয়, যাতে বাতাসে এর গন্ধ চলে যেতে পারে। ৪৮ ঘন্টা পর্যন্ত তাজা থাকে।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!