ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ সাতরং ]

সকাল-সন্ধ্যা এই রাস্তাগুলোতে থাকে ভূতের আনাগোনা  

সাতরঙ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২০
সকাল-সন্ধ্যা এই রাস্তাগুলোতে থাকে ভূতের আনাগোনা  
ছবি: সবসময় ভূতের আনাগোনা থাকে এসব রাস্তায়

ভূতের ছবি দেখতে কে না পছন্দ করেন। গা ছমছমে সেসব দৃশ্য আপনার প্রাণে  শিহরণ সৃষ্টি করে। তবে এগুলো তো বানানো কাহিনী। সতিই যদি ভূতের দেখা পান তাহলে কি করবেন? সিনেমার দৃশ্য বেশ খানিকটা ভয়ের সঞ্চার ঘটায় ৷ ভূত-প্রেতের আত্মা দৃশ্য প্রাণে শিহরণ সৃষ্টি করে আপনার মনে ৷ এমন ঘটনা যদি বাস্তবে ঘটে তবে হাড়হিম হবেই হবে ৷ 

ভূত-প্রেত বা প্রেতাত্মা নিয়ে এখনো তেমন কোনো সঠিক প্রমাণ মেলেনি। তবে যদি ভূতের ভক্ত হন তাহলে আজকের লেখা আপনার জন্য। কলকাতার কয়েকটি রাস্তার সন্ধান দেব আপনাকে। চাইলে স্বচক্ষে দেখে আসতে পারবেন ভূতদের। এখানে গেলে আপনার ভয়ে গা ছমছম করবেই। শিরদাঁড়া বেয়ে নেমে যাবে ঘামের স্রোত। আচ্ছা এখনই ভয় পাবেন না। আগে জেনে নিন সেই রাস্তাগুলোর ঠিকানা-    

এনএইচ- ৪৯

এনএইচ- ৪৯
প্রথমেই যেই রাস্তাটির কথা বলব, সেটিকে হাইওয়ের ইস্টকোস্ট রোডও বলা হয়ে থাকে ৷ এই হাইওয়েটি পশ্চিমবঙ্গ-তামিলনাড়ুকে এক করেছে। চেন্নাই থেকে পুডুচেরি যাওয়ার জায়গাটুকুতে বেশ কিছু ভৌতিক কাণ্ড ঘটেছে। অনেকেই অনুভব করেছেন কেউবা দেখেছেনও ভূতের নানা কাণ্ড। সকাল সন্ধ্যা যেকোনো সময়ই দেখা মেলে এখানকার ভূত বাসিন্দাদের।

আরো পড়ুন: বিশ্বসেরা বাঙালি জাদুকর, যার ইশারায় কঙ্কাল বদলে যেত নারীদেহে

রাঁচি-জামশেদপুর- এনএইচ৩

 রাঁচি-জামশেদপুর- এনএইচ৩
এই হাইওয়েতে এখন পর্যন্ত অনেক ধরনের ভৌতিক ও অশরীরী ঘটনা ঘটেছে। এখান দিয়ে যেতে আপনার অনেক সাহসের প্রয়োজন পড়বে। এই হাইওয়ের দুইধারেই মন্দির রয়েছে ৷ রাজগীরে এসে সবাই এই মন্দিরগুলোতে পূজা দেন। যেন অশরীরী আত্মা তাদের কোনো ক্ষতি করতে না পারে ৷  

মুম্বই-নাসিক হাইওয়ে

 মুম্বই-নাসিক হাইওয়ে
এই হাইওয়ের কসারা ঘাটকে নিয়ে রয়েছে অনেক ভৌতিক ঘটনার প্রচলন। এখানে কেউ দেখেছেন রাস্তায় মাথা কাটা বৃদ্ধার শরীর। আবার অনেকে দেখেছেন বৃদ্ধ মানুষদের হেঁটে যেতে। রাস্তার দু'ধারে প্রকাণ্ড গাছের কারণেই পুরো এলাকা জঙ্গলের রূপ ধারণ করেছে ৷ আর এজন্যই নাকি এখানে ভূতের আনাগোনা বেশি। 

দিল্লি ক্যান্টনমেন্ট রোড

দিল্লি ক্যান্টনমেন্ট রোডঅনেকেই মনে করেন রাতে এখানে সাদা রঙের গাড়িতে এক নারীকে দেখা যায় ৷ গভীর রাতে চলাচলকারী অনেকেই এই নারীকে দেখেছেন। গাড়ির ভেতরে দেখা যায় তাকে। কিছু দূর গিয়েই শূন্যে মিলিয়ে যান। মাঝে মাঝে দুপুর কিংবা সকালেও নাকি অনেকে দেখেছে এই দৃশ্য।

আরো পড়ুন: জমিদারদের লালসার শিকার হতো ঘেটুপুত্ররা! 

দিল্লি-জয়পুর হাইওয়ে

দিল্লি-জয়পুর হাইওয়েএই রাস্তাটি ধানগড় কেল্লার সঙ্গে সংযুক্ত। এই জায়গা নিয়ে প্রচলিত আছে প্রাণে কম্পন তোলার মতো অনেক কাহিনী। অনেকই এখান দিয়ে যাওয়ার সময় সাক্ষী হয়েছেন সেসবের। প্রায়ই নাকি এখানে ভূতেদের আসা যাওয়া দেখা যায়।

বেসেন্ট অ্যাভিনিউ

 বেসেন্ট অ্যাভিনিউ
চেন্নাইয়ের বেসেন্ট অ্যাভিনিউ রাস্তাটি সন্ধ্যা নামলেই চিরচেনা রূপ বদলে ফেলে। অনেক হাড়হিম করা ঘটনার সাক্ষী হতে হয়েছে পথচারীকে। অনেক সময়েই অশরীরী আত্মা মানুষকে থাপ্পর ও মারে ৷ আবার নানাভাবে বিরক্ত করে এখান দিয়ে চলাচল করা মানুষদের। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!