ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ একদিনের হতাহত ]

বৃহস্পতিবার সারাদেশে ২২ জন নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩, ১৯ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার সারাদেশে ২২ জন নিহত
ফাইল ফটো

সারাদেশে বৃহস্পতিবার বিভিন্ন ঘটনা-দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৬৩ জন।

কিশোরগঞ্জে বৃহস্পতিবার বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সঙ্গীতশিল্পী হাসানসহ ২ জন নিহত হয়েছেন।

বরিশালের বাকেরগঞ্জের রুহিতারপাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জে থ্রি-হুইলার ও ট্রলির সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।

গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার ভোরে বাজারে আগুন লেগে ৬ দোকান পুড়ে গেছে।

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ: নারী, পুরুষ ও পুলিশসহ আহত অর্ধশতাধিক।

জমির বিরোধকে কেন্দ্র করে দিনাজপুরে বড়ভাই মাসুদ রানার হাতে খুন হয়েছেন ছোট ভাই রাসেল রেজা ওরফে বাবু।

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত ৭।

ময়মনসিংহে চার সন্তানের জননীকে কুপিয়ে হত্যা।

নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬।

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত।

ময়মনসিংহের গৌরীপুরে তুচ্ছ ঘটনায় কিল ঘুষিতে মোফাজ্জল হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে কুপিয়ে মারলো বড় ভাই।

নরসিংদীতে নালায় মাছ ধরার সময় গলায় কই মাছ আটকে মিয়াচাঁন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রাজধানীতে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা।

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে আসামির মৃত্যু।

তীব্র গরমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু।

পুলিশ লাইন্স পুকুরে গোসলে নেমে এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!