ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ একদিনের হতাহত ]

মঙ্গলবার সারাদেশে ৩৫ জন নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ১৭ এপ্রিল ২০২৪
মঙ্গলবার সারাদেশে ৩৫ জন নিহত
ফাইল ফটো

সারাদেশে মঙ্গলবার বিভিন্ন ঘটনা-দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৮২ জন।

ফরিদপুরের নগরকান্দায় মঙ্গলবার ট্রাকচাপায় মা-ছেলে নিহত ও বাবা-মেয়ে আহত হয়েছেন।

Advertisement

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

গোপালগঞ্জে মঙ্গলবার মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গোপালগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছে।

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ১ ও আহত ৭।

টাঙ্গাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শেরপুরে বাসের ধাক্কায় ইমাম নিহত।

গাজীপুরের কাশিমপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার পৃথক অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে গেছে।

ঢাকার সাভার উপজেলার গেন্ডা এলাকায় টেইলার্সের দোকানে এসি বিস্ফোরিত হয়ে পথচারীসহ ৭ জন আহত হয়েছেন।

রাজধানীর ভাষানটেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্ত্রী-শাশুড়ির পর ব্যবসায়ী লিটনেরও মৃত্যু।

বগুড়ার শিবগঞ্জে তেলের গোডাউনে অগ্নিকাণ্ড, পুড়ে মরলো ৩টি গরু।

ভোলার চরফ্যাশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

নাটোরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ১।

রংপুর নগরীর হাজীপাড়া থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

নাটোর পৌরসভার কাউন্সিলর ও ঠিকাদারের মধ্যে টেন্ডার নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশির নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায় মঙ্গলবার এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে জিতেন্দ্র দেবনাথ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত হয়েছেন।

বান্দরবানের লামায় আগুনে বৌদ্ধ মন্দিরের চেরাং ঘর পুড়ে ছাই।

মালয়েশিয়ায় লরির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু হয়েছে।

পাবনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

লাঙ্গলবন্দের পুণ্যস্নানে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের পাড়ে অষ্টমীর স্নান উৎসব পালন করতে এসে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ পুরোহিতের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!