ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ একদিনের হতাহত ]

বৃহস্পতিবার ৭ জন নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ২৯ মার্চ ২০২৪
বৃহস্পতিবার ৭ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বিভিন্ন ঘটনায় বৃহস্পতিবার (২৮ মার্চ) সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় মোট নয়জন আহত হয়েছেন ও একজন নিখোঁজ রয়েছেন।

হতাহতের পরিসংখ্যান

যশোরের চৌগাছায় বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে অন্য একটি বাসচালকের সহকারীর মৃত্যু হয়েছে।

Advertisement

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো ৪ জন। 

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের দুইদিন পর কচা নদী থেকে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ইটবোঝাই একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক মোকছেদ হাওলাদারের সন্ধান মেলেনি।

চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙর করা একটি ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অলিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

হবিগঞ্জ সদরে কাজ করার সময় মেশিনে জড়িয়ে মো. আবু ছালেক মিয়া (২৫) নামে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পটুয়াখালীতে পরকীয়ার জেরে স্বামীকে সঙ্গে নিয়ে প্রেমিক আবু জাফর মোল্লাকে (৬৫) হত্যা করেন রুনা বেগম।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!