[ দেশজুড়ে ]
চার বিজিপি সদস্যকে ফেরত দিল বিজিবি
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক চার বিজিপি সদস্যকে হস্তান্তর করেছে বিজিবি।
তারা হলেন, মিয়ানমারের রাখাইনের মংডুর নাগকুড়া ব্যাটালিয়নের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো মং, সার্জেন্ট ইয়ানাং তুন, সার্জেন্ট প্যায়াং গি, সিপাহী ক্য ক্য।
বুধবার দুপুরে ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠকের পর বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুতে তাদের হস্তান্তর করা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খানসহ ১২ জন। মিয়ানমারের প্রতিনিধি দলে ছিলেন বিজিপির ১ ব্যাট্যালিয়নের অধিনায়ক ক্য উইনসহ ১০ জন।
লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ২৫ আগস্ট রাতে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই চারজনকে আটক করা হয়। ওই সময় অস্ত্র-গুলিসহ একটি স্পিডবোট উদ্ধার করা হয়।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!