ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৭, ১৩ মার্চ ২০২৬
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িলে নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নদ্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। 

Advertisement

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদ আসেনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!