ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ৯ মার্চ ২০২৬
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবন ‘এল এ প্লাজায়’ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

সোমবার (৯ মার্চ) দুপুরে ১টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সোমবার দুপুরে মিরপুরে- ২ নম্বরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

তিনি জানান, দুপুর ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে মোট পাঁচটি ইউনিট কাজ করছে এবং আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছিল।

মিরপুর স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত ১১তলা এই বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেক মানুষ আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!