বুধবার দিবাগত রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও, পরে বাড়িয়ে ১৮টি করা হয়।
.png)
সরেজমিনে দেখা গেছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের উপস্থিতি দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করছেন তারা।
রাত সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।