ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০১, ২৬ ডিসেম্বর ২০২৪
মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
সচিবালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে -ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কাজ শুরু করে।

এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, প্রথমে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর আসে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৩ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!