রোববার দুপুরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।
.png)
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে আর একজন মাথায় ব্যথা পেয়েছে।
তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান।