ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৪, ১৮ অক্টোবর ২০২৪
বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশসহ আটক ৭
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রী পাঠানোর আড়ালে ভয়ঙ্কর মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে জড়িত সাত মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে কানাডা থেকে আমদানিকৃত ৭৭২ গ্রাম ক্যানাবিনলযুক্ত কুশ, ৫টি টেট্রাহাইড্রোক্যানাবিনল, যুক্তরাজ্য থেকে আমদানিকৃত ১৫০ পিস এক্সটাসি, ৩৯ কেজি সিসা এবং ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সৈয়দ আনিম আশরাফুল হক (২৭), মিজানুর রহমান (৪১), মো. মাসুদুর রহমান (৫৬), অরিন্দম রায় (২৮), তুফাইল আহাম্মদ (৬১), মোহাম্মদ শোয়াইব (৩০) ও মোহাম্মদ আহম্মদ (২০)।

Advertisement

শুক্রবার ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, আটককৃতরা আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রীর আড়ালে মাদক পাচারে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এবং উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!