ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২০, ২৯ জুলাই ২০২৪
র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩০
ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সারাদেশে ৩০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে ৬ জনকে ঢাকা থেকে ও ২৪ জনকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক নাশকতার ঘটনায় এ নিয়ে মোট গ্রেফতার করা হয়েছে ৩৩৪ জনকে। তাদের মধ্যে ৮৩ জনকে ঢাকা থেকে ও ২৫১ জনকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

র‍্যাব আরো জানায়, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!