ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সাদিক অ্যাগ্রোর দখল করা জায়গায় খাল খনন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৬, ২৮ জুন ২০২৪
সাদিক অ্যাগ্রোর দখল করা জায়গায় খাল খনন শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো ফার্মের অবৈধ স্থাপনা এরই মধ্যে উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এবার উদ্ধার করা অংশে খাল খননের কাজ শুরু করা হয়েছে। 

ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাছান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর খালে সাদিক অ্যাগ্রোর দখল করা জায়গায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। 

তিনি বলেন, মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকা আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি।

Advertisement

পিয়াল হাসান বলেন, আগামী তিন দিনব্যাপী এ উচ্ছেদ কার্যক্রম চলবে। এরই মধ্যে খালের যে অংশ ভরাট করা হয়েছিল, সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি। 

তিনি বলেন, উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দোকান-পাট, রেস্টুরেন্ট, কাঠের মিল, রাজনৈতিক দলের অফিস ও একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মের স্থাপনা। উচ্ছেদ শেষে উন্মুক্ত নিলামে জব্দ করা মালামাল ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে, বৃহস্পতিবার ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হয়। এর মধ্যে সাদিক অ্যাগ্রোর দখল করা খালের অংশও ছিল। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!