ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দিয়াবাড়িতে ডিএনসিসির অভিযানে ২০ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদেক
প্রকাশিত: ২১:৪০, ৬ জুন ২০২৪
দিয়াবাড়িতে ডিএনসিসির অভিযানে ২০ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন দিয়াবাড়ি, তারারটেক, নিমতলীরটেক, রাজাবাড়ী এলাকার রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা অন্তত ২০টি স্থাপনার অংশ ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডিএনসিসির অঞ্চল-০৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এসময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের অন্তর্গত এলাকায় চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Advertisement

ডিএনসিসি মেয়র বলেন, নতুন ওয়ার্ডে পুরোদমে রাস্তা ও ড্রেনেজের কাজ চলছে। নির্মাণ কাজ চলায় মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। আমরা চাই না জনগণকে কষ্ট দিতে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই নির্মাণ কাজ এগিয়ে নেয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

রাস্তা প্রশস্ত করার জন্য জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, সবাই বলছে যেন দ্রুত রাস্তা নির্মাণ করি। কিন্তু সবাই যদি রাস্তা নির্মাণের জন্য জায়গা ছেড়ে না দেন তাহলে কাজের গতি বাড়ানো সম্ভব হয় না। দয়া করে রাস্তা প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিন। 

পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দীন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!