সোমবার রাতভর কাজ করে সড়কগুলো থেকে পানি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে ডিএনসিসির ১০টি কুইক রেসপন্স টিম এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। জলাবদ্ধতা নিরসনের পুরো কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

.png)
কুইক রেসপন্স টিম এবং পরিচ্ছন্নতা কর্মীরা ঘুরে ঘুরে শাখা রাস্তাগুলোর জমে থাকা পানি অপসারণ করছেন। নতুন ওয়ার্ডগুলোতে যেসব সড়কে নির্মাণ কাজ চলমান সেসব সড়কে পানি সরাতে কিছুটা সময় লাগছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের ফলে অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির ৫ হাজার ৩০০ পরিচ্ছন্নতা কর্মী ও কুইক রেসপন্স টিমের ১০০ জন সদস্য কাজ করছেন। এছাড়া ডিএনসিসির হটলাইন ১৬১০৬ নম্বরে যেসব এলাকা থেকে জলাবদ্ধতা কিংবা গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
হটলাইনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৮১জন নাগরিক ফোন করে গাছ ভেঙে পড়া ও পানি জমে থাকার তথ্য জানিয়েছেন। দ্রুত কুইক রেসপন্স টিম সেসব স্থানে পৌছে ভাঙা গাছ ও পানি অপসারণ করেছে।