বুধবার জুরাইন বউবাজার পারভীন ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ৫৩ নম্বর ওয়ার্ডের মো. জসিম, তানসেন মাতবর, জাহাঙ্গীর আলম মিন্টু ও মো. তুষার।
.png)
আহতদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকার মাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একটি গ্রুপ চাঁদাবাজি করছিল। তাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। এরই জেরে জুরাইন বউবাজার এলাকার সোহেল, বাতেন, শামীম, সেলিমসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৪ জন আহত হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ জানান, জুরাইন থেকে ছুরিকাঘাতে আহত হয়ে ৪ জন হাসপাতালে এসেছিলেন। তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
কদমতলী থানার ওসি আবুল কালাম জানান, জুরাইন বউবাজার এলাকায় একটি মারামারির সংবাদ পাওয়া গেছে। সেখানে পুলিশ গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।