আটকরা হলেন- আবু হানিফ (৩৫), আবুল বাশার (৪০), জসিম খান (৩৫), ইসমাইল হোসেন জনি (৪৪), আকাশ (৫০), ইউসুফ বেপারী (৪০) ও রাসেল (২৭)।
মঙ্গলবার র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
.png)
তিনি বলেন, যাত্রাবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদা নগদ ৫ হাজার ৮শ টাকা এবং দুটি লাঠি উদ্ধার করা হয়েছে।
এছাড়া যাত্রাবাড়ীর শনির আখরা এলাকায় অভিযান চালিয়ে চাঁদা উত্তোলনকালে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদা নগদ ৩ হাজার ৩৯০ টাকা এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
আটককৃতরা কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের চালক ও তার সহকারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।
তাদের নামে একাধিক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।