ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩০, ২৭ মে ২০২৪
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট
ফাইল ফটো

আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বিভিন্ন স্থানে ১৯টি কোরবানির পশুর হাট বসবে। এরই মধ্যে দুটি স্থায়ীসহ ১২টি হাটের ইজারার কার্যক্রম শেষ। এছাড়া এবারও ই-হাটের মাধ্যমে কোরবানির পশু বেচাকেনা হবে বলে জানিয়েছে দুই সিটি কর্পোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, এরই মধ্যে বেশ কয়েকটি হাটের ইজারা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকিগুলো বরাদ্দের প্রক্রিয়া চলছে। এ ছাড়া হাটের বর্জ্য যত দ্রুত সম্ভব অপসারণে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিবছরই কোরবানিতে ই-হাটের মাধ্যমে প্রচুর পশু বিক্রি হচ্ছে। এবারও এই সাড়া থাকবে ব্যাপক।

Advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্থায়ী পশুর হাট হলো- গাবতলী, কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা, ভাটারা সূতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮নং ওয়ার্ড, আফতাবনগর (এখন পর্যন্ত হাট বসানোয় স্টে-অর্ডার রয়েছে), মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট, মোহাম্মদপুর বছিলা। এরই মধ্যে ছয়টি হাটের ইজারা শেষ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) স্থায়ী পশুর হাট সারুলিয়ায়। এ ছাড়াও বসছে আরো দশটি হাট। উত্তর শাহজাহানপুর, লেদার টেকনলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশান সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ যাত্রাবাড়ী, মেরাদিয়া বাজার এলাকা, কমলাপুর স্টেডিয়াম এলাকা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা লালবাগ, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডে। দক্ষিণেরও এ পর্যন্ত ইজারা হয়েছে ছয়টি।

ঈদের আগের পাঁচদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক পশু কেনা-বেচা, চলবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত। হাটের বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আফতাবনগর হাটে দুই সিটিই ইজারা দিলেও পরে স্থানীয়দের একটি রিটের প্রেক্ষিতে সেখানে হাট বসানোয় স্টে-অর্ডার দিয়েছেন হাইকোর্ট।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কোরবানি
লিংক সফলভাবে কপি হয়েছে!