ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ২৫ মে ২০২৪
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাসুদ মিয়া (২১) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে সি ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় মাসুদ মিয়াকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাসুদ মিয়ার বড় ভাই মাজেদুল বলেন, আমি ও আমার ভাই ঐ নির্মাণাধীন ভবনে কাজ করি। ভবনের রড কাটার সময় কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাসুদ মিয়া। 

Advertisement

তিনি আরো বলেন, তাদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকায়। তার বাবার নাম মো. নজরুল মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রামপুরা থানাকে জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!