বুধবার (২২ মে) রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।
আরো পড়ুন: রাজধানীর বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান
.png)
তিনি জানান, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযানে যায় র্যাব-৩। পরে বাড়িটি ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছালে তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করে র্যাব।
র্যাব অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন এরআগেও বোমা তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিল। র্যাবের ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল এ কারখানায়।