ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৩, ২২ মে ২০২৪
রাজধানীর বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান
ফাইল ফটো

রাজধানীর বাড্ডা থানার পূর্ব-বাড্ডা টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

বুধবার রাতে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

Advertisement

এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাব-৩ এর এ অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!