শুক্রবার সকাল ১০টার দিকে বাসাবো মায়াকানন মসজিদের পেছনে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন- আলতাবুর, অন্তর ও মফিজুল। সর্বশেষ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজুল।
.png)
সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, কাজ করার সময় ১০তলা ভবন থেকে নিচে পড়ে তিনজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একজনকে আইসিইউতে নেয়া হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।