ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে অভিমানে ফাঁস নিল স্কুলছাত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ১৩ মে ২০২৪
রাজধানীতে অভিমানে ফাঁস নিল স্কুলছাত্র
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লা এলাকার একটি বাসা থেকে মো. লাবিব হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মা বকাঝকা করায় অভিমান করে গলায় ফাঁস দিয়েছে লাবিব হাসান।

সোমবার দুপুরে এ ঘটনার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

লাবিব হাসানের বাবা মো. সরোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে ওর মায়ের ওপর অভিমান করে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয় হাসান। পরে আমরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!