ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাজারীবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ১৩ মে ২০২৪
হাজারীবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত
ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ বালুর মাঠ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী আক্তারের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার নরসিংগাল পট্টি এলাকায়। বর্তমানে হাজারীবাগের বেড়িবাঁধ বউবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

নিহতের ছেলে হৃদয় জানান, আমার মা বাসা বাড়িতে কাজ করেন। বাবা রিকশাচালক। সকালের দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যান মাকে ধাক্কা দেয়। 

Advertisement

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পিকআপ
লিংক সফলভাবে কপি হয়েছে!