ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখল

ঢাকার ব্যবসায়ী দম্পতি দুদকের জালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৫, ১২ মে ২০২৪
ঢাকার ব্যবসায়ী দম্পতি দুদকের জালে
ফাইল ফটো

প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রাজধানীর বাড্ডা এলাকার এক ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামিরা হলেন- মধ্য বাড্ডার ব্যবসায়ী মো. মাসুদুর রহমান ও তার স্ত্রী এলিজা আক্তার উর্মি।

রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করেছেন সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। মামলায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Advertisement

ব্যবসায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক ২০১৭ সালে নোটিশ পাঠিয়ে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়। সে অনুযায়ী নির্ধারিত সময়ে একই বছর সম্পদ বিবরণী দাখিল করেন মাসুদুর। পরে তা যা যাচাই-বাছায় শেষ তার ৮ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকার বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়।

অন্য মামলায় এলিজা আক্তার উর্মির বিরুদ্ধে অভিযোগ, তিনি দুদকের নির্দেশে সম্পদ বিবরণী দাখিল করার পর তা যাচাই-বাছাই শেষে তার নামে ৪ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় মামলায় তার বিরুদ্ধে দুদক আইনের একই ধারায় অভিযোগ আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!