ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাজউদ্দীন মেডিকেলে দুদকের অভিযান, মিলেছে অনিয়ম-দুর্নীতির তথ্য

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ২৯ এপ্রিল ২০২৪
তাজউদ্দীন মেডিকেলে দুদকের অভিযান, মিলেছে অনিয়ম-দুর্নীতির তথ্য
ছবি- সংগৃহীত

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জরুরি নম্বর ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে সোমবার হাসপাতালটিতে অভিযান চালানো হয়। 

এদিন দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান ছিলেন পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও উপ-সহকারী পরিচালক প্রান্তিক সাহা। 

অভিযান শেষে দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ-পরিচালক বায়েজীদুর রহমান খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

Advertisement

তিনি বলেন, ‘অভিযানে  হাসপাতালে খাবার সরবরাহের টেন্ডার, আউটসোর্সিং নিয়োগের টেন্ডার, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের মেয়াদ প্রায় শেষ হলেও নির্মাণ কাজ শেষ না হওয়া, অনুমোদন ছাড়াই আসবাবপত্র ক্রয়, অবকাঠামো নির্মাণের আগেই বেশি দামে যন্ত্রপাতি ক্রয়সহ নানা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।’

বায়েজীদুর রহমান খান আরো বলেন, ‘আজকের অভিযানে প্রাপ্ত তথ্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরে দুদকের প্রধান কার্যালয়ের সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!