ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্বামীর ঘরে ইয়াবা রেখে পুলিশকে খবর দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৯, ১০ মে ২০২৪
স্বামীর ঘরে ইয়াবা রেখে পুলিশকে খবর দিলেন স্ত্রী
রুমা আক্তার। ছবি: সংগৃহীত

রাজধানীতে ঘরে ইয়াবা রেখে পরিকল্পিতভাবে স্বামীকে ফাঁসানোর অভিযোগে রুমা আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইয়াবা বিক্রির অভিযোগে জাকির (৩৩) নামে আরো একজনকে আটক করা হয়।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, এক যুগ আগে প্রবাসী কাওছার ও রুমার বিয়ে। তাদের সংসার সুখের ছিল না। সবসময় ঝগড়া লেগেই থাকতো। একে অপরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন। এই ঝগড়া বিবাদের কারণে কাওছার বিদেশ থেকে চলে আসেন এবং ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকরি শুরু করেন।

Advertisement

পরে দেশে ফিরলে তাদের মধ্যে বিবাদ আরো বাড়তে থাকে। এরই মধ্যে বোনের জন্য স্বামীর কাছ থেকে টাকা নেন রুমা। সেই টাকা দিয়েই জাকিরের কাছ থেকে ১৪ পিস ইয়াবা কেনেন। পরে সেই ইয়াবা শোয়ার ঘরে একটি ব্যাগে ঢুকিয়ে ৯৯৯ নম্বরে কল করেন।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমার আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রুমা ইয়াবা কিনে স্বামীকে ফাঁসানোর জন্য এ পরিকল্পনার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাকিরকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!