শনিবার ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিয়াবাড়ি লেকে গোসলে নেমে দুই কিশোর ডুবে যায়। বিকেল পৌনে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লেকের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। নিয়ম অনুযায়ী দুই কিশোরের মরদেহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
.png)
তুরাগ থানার ওসি শেখ সাদী জানান, মিরপুর ও গাবতলী থেকে ৫ কিশোর দিয়াবাড়ি ১৬ নম্বর সেক্টরের ১০ নম্বর ব্রিজের পাশের লেকে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্য থেকে আশরাফুল ও অপর একজন পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানি থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।