ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদের পুকুরে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ২৯ এপ্রিল ২০২৪
মসজিদের পুকুরে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কবিরহাটে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, মো. হামদান (৭) ও তার ছোট ভাই মো. হাসান (৫)। তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমদার বাড়ির হারুন হুজুরের ছেলে। হাসান স্থানীয় একটি নূরানী মাদরাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়ত। 

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুই ভাই দুপুর ১২টার দিকে তাদের বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে যায়। তখন মসজিদের হুজুর মসজিদ পরিষ্কারের কাজে ব্যক্ত ছিলেন। ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে যায়। এ সময় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।

Advertisement

একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

কবিরহাট থানার ওসি মো. হুমায়ন কবির বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!