ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় শনিবার ১২ ঘণ্টা গ্যাস নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১, ২৭ এপ্রিল ২০২৪
রাজধানীর যেসব এলাকায় শনিবার ১২ ঘণ্টা গ্যাস নেই
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার রাজধানীর বেশকিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এর আগে, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর শনির আখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, দোলাইরপাড় ও কদমতলী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এ ছাড়া এসময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!