তার নাম মো. হাসান মাহমুদ হিমেল। বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের হারুন অর রশিদ আকনের ছেলে তিনি।
শনিবার ভোর ৫টার দিকে র্যাব-১ ও র্যাব-৮ যৌথভাবে অভিযান চালিয়ে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। র্যাব-৮ এর ও র্যাব-১ এর একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
এর আগে, শুক্রবার সকাল ১০টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে যায়।
এ ঘটনায় সিভিল এভিয়েশনের সিনিয়র একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।