ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গাড়ি-বাড়ি নিয়ে শো-অফ, ভুয়া ভিসা বিক্রি করে রাতারাতি কোটিপতি মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৯, ১৯ এপ্রিল ২০২৪
গাড়ি-বাড়ি নিয়ে শো-অফ, ভুয়া ভিসা বিক্রি করে রাতারাতি কোটিপতি মামুন
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশীদ। রাতারাতি শূন্য থেকে বনে গেছেন কোটিপতি। বিলাসবহুল গাড়ি নিয়ে ঘোরার পাশাপাশি পরিবার নিয়ে থাকছেন কয়েক কোটি টাকার ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার দিচ্ছেন সেইসবের ভিডিও।

মামুনের এত অর্থের উৎস কোথায়?

শত শত মানুষকে ভুয়া ভিসায় দুবাই-মালয়েশিয়ায় পাঠানোর নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারণার ফাঁদে ফেলে অসংখ্য মানুষকে করেছেন নিঃস্ব।

Advertisement

ভুক্তভোগীরা জানান, মামুন ভুয়া অনলাইন সাইট তৈরি করে গ্রাহকদের বোঝাতেন তাদের ভিসা অনুমোদন হয়েছে। টাকা পাঠানোর পর দেখা যেত সব বাতিল। 

এমন অভিযোগের পর মামুন ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

রামপুরা থানার এসআই মো. মমিনুর রহমান বলেন, মালয়েশিয়া কিংবা দুবাইয়ে অপহরণকারীদের হাতে জিম্মি হওয়া প্রবাসীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মামুন পাঠাতো চক্রের কাছে। মামুনের স্ত্রীর অ্যাকাউন্ট থেকেই হতো অর্থ লেনদন।

মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত মামুন ও তার স্ত্রী ছাড়াও অন্যদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!