ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় ফিরছে মানুষ, চোখে-মুখে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০০, ১৩ এপ্রিল ২০২৪
ঢাকায় ফিরছে মানুষ, চোখে-মুখে উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে টানা ৬ দিনের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি মানুষ। ছুটি শেষ না হতেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। কর্মজীবীরা বলছেন, ভোগান্তি আর যানজটের কথা মাথায় রেখে আগেভাগেই ফিরছেন তারা।

শনিবার সকাল থেকে বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম থাকলেও ঢাকায় ফেরা ট্রেনগুলোতে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। তাদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি।

যাত্রীরা বলছেন, ছুটি শেষ না হলেও তারা আগেভাগেই চলে আসছেন। কেননা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে চাপ।

Advertisement

সরেজমিন দেখা গেছে, ফিরতি যাত্রাপথেও ট্রেন যথা সময়ে ছেড়েছে। তবে কিছুটা উল্টো চিত্র মহাখালী বাস টার্মিনালসহ অন্যান্য বাস টার্মিনালে। সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বাসগুলোতে ছিল না যাত্রীদের চাপ।

সড়কে যানজট ও ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!