ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

টানা বৃষ্টিতেও উন্নতি নেই ঢাকার বাতাসে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১, ২৫ মার্চ ২০২৪
টানা বৃষ্টিতেও উন্নতি নেই ঢাকার বাতাসে
ফাইল ফটো

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির পরও ঢাকার বাতাসের মানে কোনো উন্নতি নেই।

সোমবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল তৃতীয়।

আইকিউএয়ারের বায়ুমান সূচকে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার স্কোর ১৮১। এতে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

Advertisement

দূষিত শহরের তালিকায় ২১৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে লাহোর। আর দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের শহর দিল্লির স্কোর ১৯৩। এছাড়া ১৭১ স্কোর নিয়ে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ১৬১ স্কোর নিয়ে যথাক্রমে আছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এবং থাইল্যান্ডের রাজধানী চিয়াংমাই।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্যই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। শিশু, অসুস্থ, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ সবচেয়ে বেশি ক্ষতিকর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!