ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জলাবদ্ধতা নিরসনে তদারকি আরো বাড়াতে হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ১৯ মার্চ ২০২৪
জলাবদ্ধতা নিরসনে তদারকি আরো বাড়াতে হবে: মেয়র তাপস
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জলাবদ্ধতা নিরসনের সুফল ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ে তদারকি আরো বাড়াতে হবে। সেসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অতীতের চাইতে আরো বেশি মাঠে থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ২৪তম সভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও বাস্তবায়নাধীন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য এসময় কর্পোরেশনের কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ দেন ডিএসসিসি মেয়র। 

Advertisement

শেখ ফজলে নূর তাপস বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর একটি জলাবদ্ধতা। দায়িত্ব গ্রহণের পর হতে জলাবদ্ধতা নিরসনে আমরা নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ ও সংস্কার, খাল-নালা-নর্দমা হতে বর্জ্য অপসারণসহ ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করেছি। অনেক জায়গায় এখনো কাজ চলমান রয়েছে এবং নতুন করে অনেক জায়গায় কাজ হবে।

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় সভায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। এছাড়াও কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!