সোমবার রাতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ঢাকা মেয়র কাপের ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, আমাদের তরুণদেরকে কীভাবে খেলাধুলায় আরো বেশি পরিমাণে সম্পৃক্ত করাতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে আমাদের ঢাকা শহরের খেলোয়াড়রা কীভাবে বহির্বিশ্বের অন্যান্য শহরের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সেই চিন্তা-চেতনা ও পরিকল্পনাও আমরা সন্নিবেশ করছি।
.png)
মেয়র কাপ আয়োজনের মাধ্যমে ঢাকার সন্তানেরা খেলাধুলায় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার শেখ তাপস। তিনি বলেন, এরই মধ্যে ফুটবল ও ক্রিকেট খুবই জমজমাট হয়ে গেছে। আজকেও অনেকগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তীব্র প্রতিযোগিতা হয়েছে। এর মাধ্যমে আমাদের ঢাকার সন্তানেরা ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টনে এগিয়ে যাবে। সংস্কৃতিতে এগিয়ে যাবে।
পরে ডিএসসিসি মেয়র এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক ‘শাটল (ফেদার) সার্ভ’ এর মাধ্যমে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন।