ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৫শ’ টাকার কমেও গরুর মাংস বিক্রি সম্ভব: ভোক্তার ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ১৮ মার্চ ২০২৪
৫শ’ টাকার কমেও গরুর মাংস বিক্রি সম্ভব: ভোক্তার ডিজি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এক কেজি গরুর মাংস ৫০০ টাকার নিচে বিক্রি করা সম্ভব। এক্ষেত্রে চাঁদাবাজিসহ নানা হয়রানির বন্ধ করতে হবে।

সোমবার রাজধানীর মিরপুরে উজ্জ্বল গোশত বিতান পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

খিলগাঁওয়ের আলোচিত ব্যবসায়ী খলিল গোশত বিতানের খলিলের মতো মিরপুরের উজ্জ্বল গোশত বিতানের উজ্জ্বলও ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি শুরু করেছেন। সকাল থেকেই তার দোকানে মাংস নিতে ভিড় করেন অনেকে।

Advertisement

সফিকুজ্জামান বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় কম দামে মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন অনেকে। অতি মুনাফা না করে সাধারণ মানুষের কষ্ট লাঘবে অন্য ব্যবসায়ীরাও এমন উদ্যোগ নিতে পারেন। চামড়ার দাম যৌক্তিক মূল্যে বিক্রি এবং চাঁদাবাজি বন্ধ হলে মাংসের দাম অনেক কমবে। 

তিনি আরো বলেন, সারাদেশে প্রতিদিন ৫০-এর বেশি টিম কাজ করছে। আমাদের লক্ষ্য- রোজায় কোনো ব্যবসায়ীর মাধ্যমে যেন ক্রেতারা প্রতারিত না হন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!