ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রীবেশে প্রাইভেটকারে উঠে ছিনতাই, মামা পার্টির হোতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
যাত্রীবেশে প্রাইভেটকারে উঠে ছিনতাই, মামা পার্টির হোতাসহ গ্রেফতার ৫
ফাইল ফটো

যাত্রীবেশে প্রাইভেটকার ও মাইক্রোবাসে উঠে চেতনানাশক ওষুধ ব্যবহার করে ছিনতাইকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এই চক্রটি ‘মামা পার্টি’ নামে পরিচিত। গ্রেফতারদের মধ্যে এই পার্টির মূলহোতা শাহীন রানা ওরফে তজ্জমও রয়েছেন।

সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০।

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, যাত্রীসেজে প্রাইভেটকার ও মাইক্রোবাসে চেতনানাশক ওষুধ ব্যবহার করা মামা পার্টির মূলহোতা শাহীন রানা ওরফে তজ্জমসহ অজ্ঞান পার্টি চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!