ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৪
স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতুল আক্তার উষা (২০) নামে এক গৃহবধূ। 

শনিবার বিকেলে সোয়া পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূর স্বামী আমিনুর জানান, মাত্র চার মাস আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করি আমরা। গত ৪-৫ দিন আগে জান্নাতুলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় আমার। এরপর সে রাগ করে মায়ের বাড়িতে চলে যায়। আমি মেকানিক্যাল হেড মিস্ত্রি হওয়ার পরেও পেটের তাগিদে বর্তমানে রাজমিস্ত্রির কাজ করি। আজ দুপুরের দিকে আমি খবর পাই আমার স্ত্রী নাকি তার মায়ের বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। 

Advertisement

পরে দ্রুত আমি সেখানে গিয়ে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই।

খিলগাঁও থানার এসআই শাহীন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা ঢাকা মেডিকেলে আসলে মর্গে তার মরদেহ দেখতে পাই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!