ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খুলে দেওয়া হলো ঐতিহাসিক ঢাকা গেট

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২৪ জানুয়ারি ২০২৪
খুলে দেওয়া হলো ঐতিহাসিক ঢাকা গেট
ছবি: ডেইলি বাংলাদেশ

সচেতন নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দোয়েল চত্বর এলাকার ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেট বা ঢাকা ফটক সংস্কার। এরই পরিপ্রেক্ষিতে গেটটির সংস্কার কাজ শেষে সবার জন্য খুলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার সংস্কার শেষে দোয়েল চত্বর সংলগ্ন ঢাকা গেট উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, প্রথম সন্তান হওয়ার পর যেমন আনন্দিত হয়েছিলাম ঢাকা ফটক খুলে দিয়ে আজ আমার তেমনই আনন্দ হচ্ছে।

Advertisement

মেয়র তাপস বলেন, বাংলাদেশ আজ উন্নত দেশের পথে। আর এই দেশের ঐতিহ্য রক্ষা করা আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা বীর দর্পে এগিয়ে চলেছি। যেসব ঐতিহ্য আমাদের নজরের বাইরে চলে যাচ্ছিল সেগুলো রক্ষায় কাজ করে যাচ্ছি। ঢাকা ফটক সংস্কার ও সবার জন্য উন্মুক্ত করে আমরা ঐতিহ্যকে ফিরিয়ে এনেছি। এখানে ৪০০ বছরের পুরোনো কামান স্থাপন করেছি। এটা আমাদের উন্মুক্ত জাদুঘর।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার মাজার সংলগ্ন এই ঢাকা গেট বা ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ঢাকা ফটকের (বাংলার সুবেদার মীর জুমলা ফটক) সংস্কার কাজ করেছে মূলত ডিএসসিসির প্রকৌশল বিভাগ। সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি এখানে করা হয়েছে নান্দনিক চত্বরও। এছাড়া রাখা হয়েছে ইতিহাস সম্বলিত ফলক, বসার স্থান এবং নান্দনিক বাতি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!