বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
তিনি জানান, ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
.png)
গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রো ট্রেন থামার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর প্রথম ধাপের ১৬টি স্টেশন চালু হয়।